ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই

সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই


নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫


সিলেটের প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন আর বেঁচে নেই

হবিগঞ্জ: সিলেটের স্বাস্থ্যখাতের অন্যতম কৃতি ব্যক্তিত্ব, নর্থইস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, নাদামপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, ইনাতগঞ্জ ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্টাতা সমস্য নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউপির নাদামপুর গ্রামের গর্বিত সন্তান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন শনিবার (২রা আগস্ট) ভোরে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ভোরে তিনি নর্থইস্ট মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
প্রফেসর ডা. মোহাম্মদ আফজল হোসেন দেশের চিকিৎসা শিক্ষা স্বাস্থ্যসেবা ও গবেষণায় অসামান্য অবদান রেখে গেছেন। তিনি শুধু একজন চিকিৎসকই নন, বরং একজন দক্ষ সংগঠক, সমাজসেবক এবং শিক্ষানুরাগী হিসেবে বহুদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এছাড়াও তিনি সাহিত্য সংস্কৃতি অনুরাগী ছিলেন। তিনি লেখালেখিতে বেশ মনোযোগী ছিলেন ও হবিগঞ্জ পরিক্রমার সম্পাদক ছিলেন।
তাঁর মৃত্যুতে সিলেটসহ দেশের চিকিৎসা মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন।
শনিবার বাদ আছর নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জের নাদামপুর পৈতৃক বাড়ির প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পরিবারের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় দোয়ার অনুরোধ করা হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এটিএম সালাম, সাবেক সভাপতি এম,এ আহমদ আজাদ ও সরওয়ার শিকদার প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২১:৩৪   ১৯২ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ