ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলর ও সম্মেলন উপলক্ষে প্রার্থীদের দিবারাত্রি জমজমাট প্রচারণা চলছে। নবীগঞ্জ উপজেলা বিএনপির নির্ধারিত কাউন্সিলের ৯ম তফশীল অনুযায়ী আগামীকাল ( ৩ আগষ্ট) রবিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ।
নবীগহ।জ উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ.জেড.এম জহিদ হোসেন ও বিশেষ অতিথি হিসাবে থাকবেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জি,কে গৌছ।
ফেইসবুকসহ নানা সামাজিক মাধ্যম ছাড়াও পোষ্টার লিপলেট ব্যানার দিয়ে প্রচারণা চলছে নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল। এনিয়ে প্রার্থীদের প্রচার প্রচারণা ব্যাপক ভাবে চলছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর এই কাউন্সিল নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা রয়েছে। তাই প্রার্থী সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে বলে নেতাকর্মীরা মনে করেন।
এ নিয়ে বিএনপির ত্যাগী ও তৃণমুল নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রচারণা চলছে। আগামী রবিবার নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে । নবীগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ ও সাজ সাজ রব দেখা দিয়েছে। সাজানো হয়েছে ভোট কেন্দ্র ও আলোচনা সভার জন্য সম্মেলন মঞ্চ।
উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি মিটিং ও লবিং গ্রুপিং চলছে। যে পাঁচটি পদে নির্বাচন হবে সে গুলো হলো সভাপতি, সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুন্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক।
দলীয় সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলা বিএনপি দীর্ঘদিন ধরে দূ’ভাগে বিভক্ত। এক গ্রুপে নেতৃত্ব দিচ্ছেন সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়া। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান আহবায়ক সরফরাজ চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু। ইতিপূর্বে আহ্বায়ক কমিটি উপজেলার ১৩টি ইউনিয়ন কমিটি গঠন করেন। প্রতিটি ইউনিয়ন কমিটির সব সদস্য কাউন্সিলার হিসাবে গন্য হবেন এর সাথে সংযুক্ত হবেন নবীগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্যরা ।
নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলীর দেয়া তথ্য মতে ফরম ক্রয়ের ক্রম অনুসারে, সভাপতি পদে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা, ও সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান। সিনিয়র সহ সভাপতি পদে ইনাতগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বয়েতুল্লাহ মিয়া, বিএনপি নেতা মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, ও মোঃ খসরু চৌধুরী । সাধারণ সম্পাদক পদে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলার সাবেক যুবদল সভাপতি মজিদুর রহমান মজিদ ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুরশেদ আহমদ।
এছাড়া যুন্ম সাধারণ সম্পাদক পদে গজনাইপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শফিউল আলম বজলু , একই ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের কায়েদ, সাবেক ছাত্রনেতা অলিউর রহমান অলি ও নবীগঞ্জ উপজেলা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হারুনুর রশিদ ।
সাংগঠনিক সম্পাদক পদে নুরুল গনি চৌধুরী সোহেল, এডভোকেট শাহিদ আলী তালুকদার, সোহেল আহমদ চৌধুরী রিপন, জামাল চৌধুরী ও জাহান আহমদ ।
একাধিক বার উপজেলা বিএনপির কাউন্সিলের তারিখ ঘোষনা করা হলেও বার বার কোন্দলের কারনে স্থগিত ঘোষনা করা হয়। এবার কাউন্সিল নিয়ে নানা শংকায় এবার বিএনপি নেতাকর্মীরা চুড়ান্ত কাউন্সিলে অংশ নিচ্ছেন। এবার ৯ম বারের মতো কাউন্সিল তারিখ ও তফশিল ঘোষনা করা হয়।
এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মুদ্দত আলী বলেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলর ও সম্মেলন উপলক্ষে জমজমাট প্রটারণা চলছে । আজকে কেন্দ্রীয় নেতবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ বসে আলোচনার ভিত্তিতে গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের চুড়ান্ত তারিখ,স্থান ও তফসিল নির্ধারণ করেন। বিএনপির কাউন্সিলে ১৭ জন প্রার্থী ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল সকতাল ১০টা থেকে বিকার ৪টা পর্যন্ত গোপন ভোট নেয়া হবে। ভোটের জন্য মঞ্চ , প্যান্ডেল, ভোট কক্ষ সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৩০:৩৩ ১২২ বার পঠিত | ● কাউন্সিল ● নবীগঞ্জ ● বিএনপি