ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » পুলিশের ওপর চড়াও মাদকাসক্ত যুবকে ৪ মাসের কারাদণ্ড

পুলিশের ওপর চড়াও মাদকাসক্ত যুবকে ৪ মাসের কারাদণ্ড


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


পুলিশের ওপর চড়াও মাদকাসক্ত যুবকে ৪ মাসের কারাদণ্ড

ফরিদপুর: আলফাডাঙ্গা এলাকার চিহিৃত মাদককারবারী আল-আমিন (২৬) নেশা করে বুধ হয়ে পড়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১২ টায় আলফডাঙ্গা থানার উপপরিদর্শক শহিদুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করতে গেলে পুলিশসহ সাধারণ মানুষের সাথে বাকবিতরণ্ডে জড়িয়ে দেশীয় অস্ত্র নিয়ে ভয় দেখায় একাধিক মাদক মামলার আসামি আল-আমিন।

এসময় পুলিশের পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে. এম রায়হানুর রহমান ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ এর (৫) ধারায় আল-আমিনকে ৪ মাসের কারাদ- ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ।
ঘটনাটি ঘটেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া নতুন বাজার এলাকায়।
মাদকসেবী আল-আমিন পাকুড়িয়া গ্রামের আহাদ মোল্যার ছেলে। তার বিরুদ্ধে বিগতদিনে তিনটি মাদক মামলা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম।
সরিজমিন গেলে পাকুড়িয়া গ্রামের মিজান খানসহ একাধিক ব্যক্তি জানান, আল-আমিন এলাকার একজন চিহিৃত মাদককারবারী ও মাদকসেবী। তার জন্য এলাকার যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমাদের সন্তানদের নিয়ে বড় আতঙ্কের মধ্যে রয়েছি।
এলাকাবাসী থেকে আরও জানা যায়, গত এক বছর পূর্বে মাদক বিক্রির দায়ে তাকে পুলিশ গ্রেপ্তার হ্যান্ডকাপ পরালে সে হাতকড়া নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর প্রচেষ্টায় দুই ঘন্টাপর তাকে হাজির করা হয় ।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল আলম বলেন, আল-আমিন নামের একজন চিহিৃত মাদকসেবী ও মাদককারবারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। সোমবার তাকে ফরিদপুর আদালতে সোপর্দ করা হবে।
আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. কে.এম রায়হানুর রহমানুর জানান, নেশাগ্রস্ত আল-আমিন পুলিশ ও এলাকাবাসীর সাথে বিরক্তিকরণ আচারণ করলে। পুলিশের দেওয়া সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে তাকে ৪ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এন/আর

বাংলাদেশ সময়: ২০:৩৭:৪৩   ১৫৯ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ