ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » বিদেশি ফল রাম্বুটান চাষাবাদ করে সফল নারী উদ্যোক্তা খাদিজা আক্তার

বিদেশি ফল রাম্বুটান চাষাবাদ করে সফল নারী উদ্যোক্তা খাদিজা আক্তার


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


বিদেশি ফল রাম্বুটান চাষাবাদ করে সফল নারী উদ্যোক্তা খাদিজা আক্তার


নীলফামারী:
জলঢাকা উপজেলার কৈমারী ইউনিয়নের সুনগড় গ্রামের প্রত্যন্ত অঞ্চলের কৃষি উদ্যোক্তা খাদিজা আক্তারের জমিতে থোকায় থোকায় ঝুলছে বিদেশি পুষ্টিগুণ সম্পন্ন রাম্বুটান ফল। লিচু, কাঠলিচু ইত্যাদি ফলের সাথে এই ফলের সাদৃশ্য।

রাম্বুটান দেখতে অনেকটা লিচুর মত, তবে এর ত্বক লোমশ এবং আকারে কিছুটা বড় হয়ে থাকে। এর আকার মাঝারি ধরনের এবং বর্ণ লাল। ফলন ভালো আর পুষ্টিকর ও সুস্বাদু ফল হওয়ায় এবং ভালো দাম পাওয়ায় অনেকে তার বাগানে আসছেন এবং চাষের আগ্রহ প্রকাশ করছেন।
রাম্বুটান চীন, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে বেশি উৎপন্ন হয়। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও এর চাষ শুরু হয়েছে। চাহিদা ও লাভজনক হওয়ায় নীলফামারীর জলঢাকা উপজেলার সুনগড় গ্রামে চাষে সফলতা পেয়েছেন খাদিজা আক্তার।
এখন তার বাগানে লাল রঙের এ ফলটি গাছের ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে রাম্বুটান। যেহেতু এ অঞ্চলের মাটিতে ফলন ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে চাষের অপার সম্ভাবনা দেখা দিয়েছে।
সফল এই কৃষি উদ্যোক্তা খাদিজা আক্তার বলেন,ছেলেরা ঢাকায় লেখাপড়া করার সুবাদে এই ফলের গাছের চারর সন্ধান পাই, ঢাকা থেকে প্রাথমিক ভাবে আমারা ২০১৮ সালে দুই হাজার টাকা করে ২০ টা গাছের চারা নিয়ে এসে বিশ শতাংশ জমিতে লাগাই, সর্বশেষ সাতটি চারা গাছ মারা গিয়েছে বর্তমানে আমাদের বাগানে ১৩ টি গাছ রয়েছে, গতবছর অল্প কয়েকটি গাছে সীমিত আকারে কিছু ফল দেখা দেয়। কিন্তু চলতি মৌসুমে এবার তার ১৩টি গাছে ব্যাপক ফলন হয়েছে। প্রতিটি গাছে প্রায় ৬০ থেকে ৭০ কেজি রাম্বুটানের ফলন হয়েছে।
পুরোপুরি বাগানেই বিক্রি করছেন প্রতি কেজি হাজার টাকা দরে।

তিনি আরও বলেন, জৈব সার আর অল্প সেচ দিয়ে রামবুটান ফলের চাষ করা যায়। ইতিমধ্যে চাষীদের মাঝে এ ফল ছড়িয়ে দিতে নিজের বাগানে কলম চারা তৈরি প্রক্রিয়া শুরু করেছেন।
খাদিজা আক্তারের ছোট ছেলে নয়ন ইসলাম বলেন, প্রতিদিনই অচেনা এ ফল দেখতে বাগানে ভীড় করছেন নানা বয়সের মানুষ। অনেকেই কিনে নিয়ে যান বাড়িতে। এছাড়া ভালো ফলন ও সুস্বাদু ফল হওয়ায় এ ফল চাষে অনেকেই আগ্রহী হচ্ছেন।
জলঢাকা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, পুষ্টিগুণ সম্পন্ন এ ফলটি উপজেলায় নতুন চাষ শুরু হয়েছে। চাষী আ. রহমান এ ফল চাষে সফল হয়েছেন। তার মত আরও অনেকেই এ ফলের গাছ রোন করেছেন। কৃষি বিভাগ থেকে চাষীদের পরামর্শসহ সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৭:৩১   ২৫৫ বার পঠিত  |            







রংপুর থেকে আরও...


পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন
ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ ছাত্রের মৃত্যু
উলিপুরে জলবায়ু ন্যায্যতা ও কমিউনিটি নেটওয়ার্কিং প্রকল্পের অবহিতকরণ সভা
পীরগঞ্জে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা
উলিপুরে বাইপাস সড়কের নির্মান কাজ শুরুর দাবীতে মানববন্ধন



আর্কাইভ