ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আলফাডাঙ্গায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫


আলফাডাঙ্গায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় বৈষম্য দূর করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে আলফাডাঙ্গায় মানববন্ধন ও স্মারকলিপি দিয়েয়ে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীরা।
সোমবার (৪ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করে আলফাডাঙ্গা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশন। এতে অংশ নেন উপজেলার স্কুলের কয়েক শতাধিক শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থী। মানববন্ধনের কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টা বরাবর প্রদানের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।
মানববন্ধনে আলফাডাঙ্গা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খান আসাদুজ্জামান টুনু, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মাসুদ, বেগম সালেহা একাডেমির প্রধান শিক্ষক নজরুল ইসলাম. অভিভাবক সদস্য পলি বেগম ও শিক্ষার্থীদের মধ্যে বেগম সালেহা একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী আমেনা খাতুন বক্তব্য প্রদান করেন।
এসময় বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা বৃত্তি পরিক্ষায় অংশ নিতে পারবে এটা সুস্পষ্ট বৈষম্য। এতে দেশের একটি মেধাবিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দাবি আদায় না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। যে জাতির মেরুদণ্ড শিক্ষা, সে জাতির একটি বড় অংশকে স্তব্ধ করার পাঁয়তারা চলছে। কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বাদ দিয়ে বৃত্তি পরিক্ষা আয়োজন মানে মেধাবী শিশুদের শিক্ষাকে হুমকির মুখে ফেলা। অবিলম্বে সরকারের সিধান্ত পরিবর্তন করতে হবে। তা না হলে রাজপথে আমরা আন্দোলন করবো।
মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৬   ১২৬ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ