ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » পাবনা-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের গণসংযোগ

পাবনা-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের গণসংযোগ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫


পাবনা-২ আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিনের গণসংযোগ

পাবনা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনা-২ (সুজানগর উপজেলা -বেড়া আংশিক) আসনে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতা বাংলাদেশ জামায়াতে ইসলামির ঘোষিত সংসদ সদস্য প্রার্থী দলটির সুজানগর উপজেলা শাখার আমির ও পাবনা-২ (সুজানগর উপজেলা -বেড়া আংশিক) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে,এম হেসাব উদ্দিন ব্যাপক গণসংযোগ করেন।
গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক ফারুক-ই-আযম ও সেক্রেটারী টুটুল হুসাইন বিশ্বাসসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

গণসংযোগকালে বিভিন্ন হাট-বাজার, দোকান ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন। এ সময় তিনি বলেন, মানুষের অধিকার রক্ষায় ইসলামি রাজনীতির বিকল্প নেই। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণের জন্য মাঠে নেমেছি।
তিনি আরও বলেন, দেশে ইনসাফভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে নৈতিক নেতৃত্বের প্রযোজন। ইসলামি মূল্যবোধে বিশ্বাসী রাজনীতিই পারে সেই শূন্যতা পূরণ করতে। ইনশাআল্লাহ আমরা বিজয়ী হলে জনগণের দুঃখ-কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করব।

সোমবার জামায়াতের নেতাকর্মীরা জানান, গণসংযোগে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া পড়েছে এবং জামায়াত প্রার্থী অধ্যাপক হেসাব উদ্দিন ধর্মীয় ও সামাজিক কর্মকা-ে জড়িত থাকার কারণে আস্থাভাজন প্রার্থী হিসেবে বিবেচনা করছেন পাবনা-২ আসনের জনগণ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪০:১১   ৩৭২ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে
● সুজানগরে দুই পুকুরের মাছ মরে ভেসে উঠল, ক্ষতির অভিযোগ ১০ লাখ টাকার বেশি
● রাজশাহীতে মুদি দোকানি হত্যা মামলার আসামি আমির হোসেন গ্রেপ্তার
● সারের ন্যায্য বণ্টনে কৃষকদের তথ্যভিত্তিক অ্যাপ তৈরির উদ্যোগ
● মানসম্মত শিক্ষা নিশ্চিতে দায়িত্ববোধ ও নৈতিকতা নিয়ে শিক্ষকদের কাজের আহ্বান



আর্কাইভ