ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর থানার পৃথক অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মধ্যনগর থানার পৃথক অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


মধ্যনগর থানার পৃথক অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সুনামগঞ্জ: মধ্যনগর থানার পুলিশের পৃথক অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

থানা সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় গত ৪ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে। এ সময় ০২নং বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সাদিকুল ইসলাম (৫০), পিতা-মৃত সাবির মিয়া, সাং-চান্দালীপাড়া, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ৫ আগস্ট রাত ১২টা ১০ মিনিটে দ্বিতীয় অভিযান পরিচালিত হয় ০২নং বংশীকুন্ডা ইউনিয়নের চাঁনপুর ও হামিদপুর এলাকায়। অভিযানে গ্রেফতার হন আরও দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি জামাল মিয়া (৪০), পিতা-মৃত জুবেদ আলী, সাং-হামিদপুর এবং মহসিন মিয়া (৪৮), পিতা-ওয়াজ উদ্দিন আলী, সাং-চাঁনপুর। তিনজনই মধ্যনগর থানাধীন বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত ওয়ারেন্ট থাকার প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয় এবং পরবর্তীতে তাদের যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান বলেন, অপরাধীদের কোনো ছাড় নেই। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মধ্যনগর থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২৮:৩৬   ১৫৭ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ