ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা

গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা


জাহিদ দুলাল, লালমোহন ( ভোলা )
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


গণহত্যাকারী স্বৈরাচার হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা

ভোলা: গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গণহত্যাকারী স্বৈরাচার খুনি হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ভোলার লালমোহনে র‌্যালি ও আনন্দ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহন উপজেলা ও পৌরসভার বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকালে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ড থেকে র‌্যালি ও আনন্দ মিছিল এসে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়। র‌্যালি ও আনন্দ মিছিল শেষে চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভার সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের আহবায়ক সোহেল মো. আজিজ শাহিন, ডা: মো. রফিকুল ইসলাম, মো. শফিউল্যাহ হাওলাদার, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, গত বছরের এই দিনে খুনি ফ্যাসিস্ট সরকারের গতন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা জনরোষের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আমরা তাদেরকে স্মরণ করছি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামন করছি ও যারা এখনো আহত হয়েছেন তাদেরকে উন্নত মানের চিকিৎসা করার জন্য সরকারের নিকট অনুরোধ করছি।
বক্তারা আরো বলেন, ভোলা-৩ আসন হলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল মন্ত্রী মেজর অব. প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের। আগামী সংসদ নির্বাচনে মেজর অব. হাফিজের হাতকে আরো শক্তিশালী ও বিপুল ভোটে ধানের শিষ প্রতীককে জয়যুক্ত করার জন্য এখন থেকে মাঠ পর্যায়ে কাজ করতে হবে।

ভোলা-৩ আসনটি সর্বোচ্ছ ভোট দিয়ে বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্বভাবে কাজ করতে হবে। র‌্যালি ও আলোচনা সভায় উপজেলা ও পৌরসভার বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২২:৫৭   ১০১ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ