ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে চার শহীদকে শ্রদ্ধা

কলমাকান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে চার শহীদকে শ্রদ্ধা


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


কলমাকান্দায় বৈষম্যবিরোধী আন্দোলনে চার শহীদকে শ্রদ্ধা

নেত্রকোনা: ২০২৪ সালের জুলাই-আগস্ট—বাংলাদেশের ইতিহাসের এক বেদনার সময়। সে সময় বৈষম্যবিরোধী আন্দোলনে কলমাকান্দার চার তরুণ গুলিতে প্রাণ হারান। এক বছরের ব্যবধানে মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে কলমাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদদের সমাধিস্থলে শ্রদ্ধা জানানো হয়েছে।

উপজেলার শহীদের নাম ১. শহীদ আহাদুন – (কৈলাটি ইউপি) ২. শহীদ আব্দুল আল মামুন – (সদর ইউপি) ৩. শহীদ মোঃ সোহাগ মিয়া –( বড়খাপন ইউপি) ৪. শহীদ মেহেদী হাসান – (রংছাতি ইউপি ) (দাফন: ঢাকা)।

তাঁদের মধ্যে শহীদ মেহেদী হাসানকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় দাফন করা হলেও, বাকি তিন শহীদের সমাধিস্থল রয়েছে কলমাকান্দায়।

আজ শ্রদ্ধা নিবেদনের সময় সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম এবং কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম।

ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত, বলেন, “বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানো এই তরুণেরা শুধু কলমাকান্দার নয়, পুরো জাতির অহংকার। তাঁদের রক্তে রঞ্জিত হয়েছে এই মাটি। আজ তাঁদের স্মরণে আমরা মাথা নিচু করি শ্রদ্ধায়।”

বৃষ্টি ও বৈরি আবহাওয়ার মধ্যেও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষ শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নীরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, শহীদদের নাম ইতোমধ্যেই জাতীয় পর্যায়ের বিভিন্ন প্ল্যাটফর্মে সংরক্ষিত হয়েছে। স্থানীয়ভাবে তাঁদের নামে স্মৃতি স্তম্ভ নির্মাণ ও স্মরণোৎসব আয়োজনের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৪:০৮   ২৩৫ বার পঠিত  | ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ