ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


মধ্যনগরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

সুনামগঞ্জ: ঐতিহাসিক জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের মধ্যনগরে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল ২টায় মধ্যনগর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মধ্যনগর বাজার এলাকা থেকে বিজয় র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দলীয় ও জাতীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালিকে ঘিরে পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে আব্দুল কাইয়ুম মজনু বলেন, ৩৬ জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাই আমাদের প্রেরণা। আজকের দিনে সেই চেতনায় উজ্জীবিত হয়ে সকল জাতীয়তাবাদী শক্তিকে আরও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি পাড়া-মহল্লায় তৃণমূল বিএনপিকে সুসংগঠিত করতে হবে, যেন আর কখনো স্বৈরাচারী খুনি হাসিনার অনুগামীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। গণতন্ত্র পুনরুদ্ধারে এই ঐক্যই আমাদের প্রধান শক্তি।

এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার ও মোসাহিদ তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন ও মোক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক ডা. সাইদুর রহমান জিয়া, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল হোসেন, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫১:২০   ১৭৪ বার পঠিত  | ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ



আর্কাইভ