ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » সাংবাদিক রাকিবের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: কয়রা সাংবাদিক ফোরাম

সাংবাদিক রাকিবের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: কয়রা সাংবাদিক ফোরাম


কয়রা ( খুলনা ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


সাংবাদিক রাকিবের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতায় আঘাত: কয়রা সাংবাদিক ফোরাম

খুলনা: রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভির সাংবাদিক মো. রাকিবের ওপর রূপসায় সংঘটিত বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কয়রা সাংবাদিক ফোরাম। সংগঠনটি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।

মঙ্গলবার দুপুরে খুলনার মধুর মোড়ে কয়রা সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত জরুরি আলোচনা সভা শেষে সংগঠনের সভাপতি তারিক লিটু ও সাধারণ সম্পাদক আবির হোসেন এক যৌথ বিবৃতিতে বলেন, “শনিবার সন্ধ্যায় রূপসা বাসস্ট্যান্ড এলাকায় যেভাবে খুলনা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রাকিবকে তার স্ত্রী ও শিশুসন্তানের সামনে জনসমক্ষে এলোপাতাড়ি মারধর, লুটপাট ও অপমান করা হয়েছে, তা কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়, বরং স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকারের ওপরও একটি সরাসরি আঘাত।”

বিবৃতিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে হামলাকারীদের মুখ স্পষ্ট দেখা গেলেও এখনো পর্যন্ত কোনো অপরাধীকে আইনের আওতায় আনা হয়নি,যা অত্যন্ত উদ্বেগজনক। বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, সাংবাদিক রাকিবের ওপর হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে হবে এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন কয়রা সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি মুক্তার হোসেন, সাংবাদিক মো. শাহ হিরো, জিয়াউল হাসান জিল্লু ও মিনহাজ দিপু,মো.আব্দুল মান্নান,আব্দুল্লাহ আল জুবায়ের ,বিজন কুমার,মেহরাব হোসেন স্বাধীনসহ অন্যান্য সহযোগী সদস্যবৃন্দ।

নেতৃবৃন্দ আরও বলেন, “এ ধরনের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাংবাদিকরা নিরাপদভাবে দায়িত্ব পালন করতে পারবে না। এ হামলা আমাদের সবাইকে নাড়া দিয়েছে। আমরা সকল সাংবাদিক সংগঠন ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানাই,এই ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার জন্য।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৮:০২   ৩২১ বার পঠিত  | ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● নির্বাচনে ঐক্যের বার্তা তৌহিদুল ইসলামের, মনোনয়নে গুরুত্ব পাবে তৃণমূলের মতামত
● ঝিনাইদহে সাবেক স্বামীর হাতে নারী খুন
● ভেড়ামারায় সড়ক প্রশস্ত হলেও সরেনি বিদ্যুতের খুঁটি, দুর্ভোগে চালকেরা
● ভেড়ামারায় অবৈধ বালু-মাটি উত্তোলনবিরোধী অভিযানে জব্দ ৪ ব্যাটারি
● দর্শনায় মালবাহী ট্রেনে ডাকাতি, কুপিয়ে জখম চালক-সহকারী



আর্কাইভ