ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৫ শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৫ শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ৫ শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

পিরোজপুর: ফ্যাসিবাদ বিরোধী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পিরোজপুরের মঠবাড়িয়া,ভাণ্ডারিয়া ও নাজিরপুর উপজেলার পাঁচ শহীদের কবরে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার মঙ্গলবার (৫ আগস্ট ) সকালে মঠবাড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান মঠবাড়িয়ার শহীদের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল আলম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, , বিএনপির নেতাকর্মীরা ,ছাত্রদল ও গ্রামবাসি উপস্থিত ছিলেন।
শেষে মঠবাড়িয়ার ছোট মাছুয়া গ্রামে বাস চালক শহীদ আবু জাফর ও বেতমোর রাজপাড়া ইউনিয়নের শহীদদ মামুন খন্দকার এর সমাধিতে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান জেলার ভাণ্ডারিয়ার উপজেলার দাওয়া গ্রামের শহীদ এমদাদুল হক, নাজিরপুর উপজেলার শহীদ রফিকুল ইসলাম, শহীদ হাফিজুল শিকদার এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা,স্থানীয় বিএনপি,জামায়াত নেতা সহ গ্রামবাসিরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪২:২৯   ২০০ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ