ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা


এন.এম হামিদী,( নীলফামারী )
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ রুবেলের সমাধীতে শ্রদ্ধা

নীলফামারী: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ রুবেল ইসলামের সমাধিতে শ্রদ্ধা অর্পন।
রাজধানীর আদাবর এলাকায় শহীদ হওয়া এই ছাত্রনেতার স্মরণে মঙ্গলবার সকালে নীলফামারী সদরের গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গা আরজীপাড়াস্থ পারিবারিক কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ বছর ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ প্রস্তুত না হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সরাসরি শহীদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসনের পক্ষে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর শ্রদ্ধা জানান জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ, সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রুবেলসহ জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরে বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ’ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে, দিবসটি উপলক্ষে দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণমিছিল বের করে। মিছিলটি শহরের বড়বাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
এসময় জেলা জামায়াতের আমীর অধ‍্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা সেক্রেটারী আনতাজুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। এই দিবস আমাদের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবাধিকারের আন্দোলনে অনুপ্রেরণা যোগায়। গণমিছিলে জেলার বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের হাজার হাজার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩৩:২০   ৩০৯ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ