ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
শিরোনাম
![]()
ভোলা:চরফ্যাসনে ঐতিহাসিক জুলাই-আগষ্ট গণঅভ্যূত্থানের বর্ষপূতি উপলক্ষে কেন্দ্রীয় যুবদলদের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে চরফ্যাসন উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের আয়োজনে বিজয় মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার চরফ্যাসন উপজেলার পৌরসভা বিএনপি এবং উপজেলা বিএনপিসহ ২১ ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী-সমর্থকরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে চরফ্যাসন সদর রোডে আয়োজিত সভাস্থাল সমাবেত হয়। কয়েক হাজার নেতাকর্মী সমর্থকরা মিছিলে মিছিলে সভাস্থল মুখরিত করে তুলে।
জানাযায়, সারাদেশের ন্যায় গণঅভ্যূত্থানের বর্ষপূর্তিতে চরফ্যাসন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিজয় মিছিলের আয়োজন করেন। দুপুর থেকে সভাস্থালে পথসভায় চললেও বিকাল গড়িয়ে এলে আগত নেতাকর্মীদের ঢল নেমে সভাস্থলটি জনসভায় রুপ নেয়া। হাজার হাজার নেতাকর্মীদের সমাগমে মুখর হয়ে উঠে চরফ্যাসন সদর রোডসহ পৌর সদরের আনাচ কানাচ।
ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিন টিপুর সভাপতিত্বে আয়োজিত জনসমাবেশে বক্তব্য রাখেন, চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সর আহাম্মদ কমল, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক খায়রুল ইলসাম সোহেল, ভোলা জেলা বিএনপির সদস্য মমিনুল ইসলাম ভ্ট্টুু ও উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ বাহার, উপজেলা যুবদলের সদস্য সচিব জহিদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের আহবায়ক আবু বকর সিদ্দিক মিল্টন প্রমুখ। এছাড়াও বিজয় মিছিল ও জনসমাবেশে যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল, মৎস্যজীবিদল ও শ্রমীকদলসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৮:২৯ ৪৪৬ বার পঠিত | ● কেন্দ্রীয় যুবদল ● গণঅভ্যূত্থান ● চরফ্যাসন ● বিজয় মিছিল ● সম্পাদক নয়ন