ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ

নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ


জেলা প্রতিনিধি ( নীলফামারী )
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ

রংপুর: নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় র‍্যালী ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বুধবার ৬ আগষ্ট বিকেলে জেলা বিএনপির আয়োজনে নীলফামারীর ডিসির মোড় চত্বরে সমাবেশ শেষে একটি বিজয় র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খালেদা জিয়ার ভাগ্নে নীলফামারী-১আসনের সাবেক এমপি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বক্তব্যে তিনি বলেন, নতুন বাংলাদেশে তারণ‍্যের প্রথম ভোট হউক ধানের শীষের। বক্তব্যে তিনি জুলাই গন-অভ্যুত্থান দিবসে ছাত্র-ছাত্রীসহ সব শ্রেণি পেশার শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য মোক্তার হোসেন, সদস্য এ‍্যাড. আবু মোহাম্মদ সোয়েম। সমাবেশে সদরের ১৫টি ইউনিয়নসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৩৬:১৭   ২০৮ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ