ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভূমি সেবা

কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভূমি সেবা


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


কাউখালীতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভূমি সেবা

পিরোজপুর: কাউখালী উপজেলার সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ভূমি সেবা কার্যক্রম। অফিসের ছাদ ভেঙ্গে পড়ে নামজারীর পরিবর্তে জীবন হারানোর শংঙ্কায় থাকে সেবা নিতে আসা জনগন ও কর্মকর্তা কর্মচারীরা।
কাউখালী উপজেলার সহকারি কমিশনার ভূমি অফিসের কার্যালয় ভূমি সেবা গ্রহণের জন্য প্রবেশ করলেই সাধারণ মানুষের মনে আতঙ্ক বিরাজ করে। সামান্য বৃষ্টি, হলে মাথার উপরের ছাদ চুষে পানি পড়ে কাগজপত্র নষ্ট হওয়া এখন স্বাভাবিক নিয়মে পরিণত হয়েছে।এছাড়াও অতিরিক্ত বৃষ্টি হলে অফিসের সামনের রাস্তা ডুবে ভূমি কার্যালয় পানি ঢুকে অফিসের প্রয়োজনীয় আসবাবপত্র ও কাগজপত্র নষ্ট হওয়ার ঘটনা ঘটেছে কয়েকবার।
ভূমি অফিস সূত্রে জানাগেছে, ১৯৯০ সালে নির্মিত এই ভূমি কার্যালয়টি ১৯৯০ সালের ২০ জুলাই তৎকালীন জেলা প্রশাসক গোলাম মাওলা উদ্বোধন করার পর মাত্র ২৬ বছর বয়সেই ভূমির কার্যালয়টি ব্যবহারে সক্ষমতা হারিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছেন।
ঝুঁকিপূর্ণ ভবনটি বারবার সংস্কার করা হলেও কোন লাভ হয় নাই। এই ভবনটি অপসারণ করে নতুন ভবন নির্মাণ হওয়ার আগ পর্যন্ত এই জনদুর্ভোগ শেষ হবে বলে ভূমি সেবা গ্রহিতারা মনে করেন না।
ভূমি অফিসে প্রবেশ করলে এমন আশঙ্কার কথা জানিয়েছে ভূমি সেবা নিতে আসা রাবেয়া বেগম, মাহফুজ আলম, শেখর দাস সহ অনেকেই। তারা আরো জানান ভূমি অফিস রাজস্ব আয়ের প্রদান উৎস এখানে সর্বক্ষণ সাধারণ মানুষ সেবা গ্রহণের জন্য আসেন যার ফলে দ্রুত নতুন ভবন নির্মাণ করার জন্য দাবি জানান কর্তৃপক্ষের কাছে।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ জানান, গত সপ্তাহে ইউএনও স্যার ভূমি অফিসের ঝুঁকিপূর্ণ অবস্থা দেখার জন্য আসলে আমার বসার টেবিলের উপরের ছাদে বড় ধরনের ফাটল দেখতে পান।

তাৎক্ষণিকভাবে ছাদের নিচে থাকা মালামাল অপসারণ করে আমার টেবিল চেয়ার অন্য পাশে সরিয়ে বসতে বলেন । ওই দিন অফিস শেষে ঝুঁকিপূর্ণ ছাদের নিচে থাকা মালামাল অপসারণ করে সিলিং ফ্যান চালু করার সাথে সাথে ছাদের ফাটল অংশ ভেঙ্গে পড়ে এ সময় আমিও অন্যান্যরা ওই রুমের বাহিরে ছিলাম। যে কারণে সকলের জীবন আল্লাহ রক্ষা করেছেন।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা বলেন নতুন ভবন নির্মাণ করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরো বলেন যথাযথ কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ভূমি অফিস ভবন নির্মাণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৬:১৯   ৮৯ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
কাউখালীতে মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ



আর্কাইভ