ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি

নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি

ঢাকা: নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে বুধবার (৬ আগস্ট) দুুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন করা হয়েছে। পাশাপাশি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত সাংবাদিকরা বলেন, গত ২ আগস্ট রাতে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যন্ত্রাইল ইউনিয়নের সভাপতি সুরুজ মোল্লা মুঠোফোনে নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুগান্তরের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি কাজী সোহেলকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের প্রতি আমাদের দাবি, হুমকি প্রদানকারী সুরুজ মোল্লাকে দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় আনা হোক।
মানববন্ধনে সাংবাদিকরা আরো বলেন, আমরা সাংবাদিক মানুষের কল্যাণে কাজ করি। আমরা সংবাদ করলে কারো না কারো বিপক্ষে যাবেই। তাই বলে এমন হুমকি প্রদান করা আমরা কিছুতেই মেনে নিব না। কারণ, হুমকি প্রদান করে সাংবাদিকদের কলম থামানো যাবে না।

উপস্থিত ছিলেন নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহিনুর রহমান তুতি, সহ-সভাপতি সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান সুজন, প্রচার সম্পাদক ফজলুর হক, সাবেক সভাপতি সুমন মৃধা, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহিদুল হক ডাবলু, আজহারুল হক, সালাউদ্দিন বাচ্চু, সাংবাদিক বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, নাজমুল হোসেন অন্তর, ফিরোজ হোসেন, আব্দুর রাহিম, ফয়সাল খান, বাবুসহ দোহার ও নবাবগঞ্জ উপজেলার সংবাদকর্মীবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০০:৩৭   ২০৫ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ