ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বৃদ্ধের মাথার খুলি ফাটানোর মামলায় যুবক গ্রেপ্তার

বৃদ্ধের মাথার খুলি ফাটানোর মামলায় যুবক গ্রেপ্তার


রাকিবুল ইসলাম,ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


বৃদ্ধের মাথার খুলি ফাটানোর মামলায় যুবক গ্রেপ্তার

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. মতিউর রহমান (৬৫) নামের এক বৃদ্ধকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মাথার খুলিতে আঘাত করার ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি সিরাজুল ইসলাম (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলা থেকে সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (৬ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চেয়েছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ। গ্রেপ্তারকৃত সিরাজুল ইসলাম ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামের মৃত হাবিল মিয়ার ছেলে।

ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে জানা গেছে, চলতি বছরের ১২ এপ্রিল রাতে ধামদী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মতিউর রহমান ও তার চার ছেলেকে দেশীয় অস্ত্র এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করে প্রতিপক্ষের লোকজন। এতে মতিউর রহমান গুরুতর আহত হয়ে এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন এবং এখনও পুরোপুরি সুস্থ নন। যদিও তার চার ছেলে চিকিৎসা শেষে স্বাভাবিক জীবনে ফিরেছেন।

ঘটনার রাতেই ভুক্তভোগী পরিবারের সদস্য রমজান আলী (২৭) বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। সিরাজুল ইসলাম ওই মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি।

স্থানীয় সূত্র জানায়, সিরাজুল ইসলাম স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করতো। তার নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা, অনলাইন জুয়াসহ নানা অপরাধ সংঘটিত হতো। এসব কাজে সে একটি কিশোর গ্যাংয়ের সহায়তা নিত বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা সিরাজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “সিরাজুল ইসলামকে পেনাল কোড ৩২৬ ধারার অপরাধে দায়ের করা মামলায় গ্রেপ্তার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে অন্য কোনো অপরাধে সম্পৃক্ততার প্রমাণ মিললে, সেগুলোও তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:০১:৩৮   ১২৮ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ