ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় কৃষককে কুপিয়ে জখম, থানায় মামলা

কাঁঠালিয়ায় কৃষককে কুপিয়ে জখম, থানায় মামলা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


কাঁঠালিয়ায় কৃষককে কুপিয়ে জখম, থানায় মামলা

ঝালকাঠি: কাঁঠালিয়ায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে মো. মিলন হাওলাদার নামের এক কৃষককে কুপিয়ে জখমের ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় আহত কৃষক মো.মিলন (৪৫) এর স্ত্রী নাজমা খানম বাদী হয়ে সোমবার (৪ জুলাই) রাতে একটি হত্যা চেষ্টা ও ছিনতাই মামলা করেন। গত শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা সদরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের সড়কে কৃষকের ঘরের সামনে এ ঘটনা ঘটে। মামলার বিবরণে জানাগেছে, উপজেলা সদরের আবুল কালাম আজাদের সাথে জমি ও পারিবিারিক বিষয়ে দ্বন্ধ চলছে একই বাড়ীর কৃষক মো.মিলন হাওলাদারের। পুর্ব শক্রতার জেরে কৃষক মিলনকে দাও দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে। এক পর্যায় তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় আসামীরা।

এসময় কৃষক মিলনের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করে। অবস্থার অবনতি তাকে বরিশাল শেরই- বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ অস্বীকার করে আবুল কালাম আজাদ জানান, মিলন তার স্ত্রীকে কুপিয়ে এবং ছেলে আরাফাতকে পিটিয়ে জখম করেছে।

থানার ওসি মংচেনলা জানান, কৃষককে কুপিয়ে জখমের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামী গ্রেফতারের জোর প্রচেস্টা অব্যহত আছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ২১:২১:২৫   ২১০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ