ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » বাঁধ অপসারণ নয়, টিকে থাকা চাই জীবিকার!

বাঁধ অপসারণ নয়, টিকে থাকা চাই জীবিকার!


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


বাঁধ অপসারণ নয়, টিকে থাকা চাই জীবিকার!

নেত্রকোণা: কলমাকান্দা উপজেলার কৈলাটি, নাজিরপুর ও চন্ডিগড় ইউনিয়নের সাধারণ জনগণ মাঝিবাড়ী বাঁধ রক্ষার দাবিতে এক মানবিক ও প্রতিবাদী স্মারকলিপি প্রদান করেছেন। সম্প্রতি এই তিন ইউনিয়নের মানুষ বাঁধ অপসারণের বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।

বাঁধটি অপসারণের পক্ষে ড. এমরান হোসেন কর্তৃক প্রেরিত আবেদন ও পানি উন্নয়ন বোর্ডের একতরফা প্রতিবেদনের বিরুদ্ধে অবস্থান নেন তিন ইউনিয়নের বাসিন্দারা।

বুধবার (৬ আগস্ট) দুপুরে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাতের নিকট স্মারকলিপিটি হস্তান্তর করেন তিন বিশিষ্ট প্রতিনিধি—মোফাক্কারুল ইসলাম, আলাউদ্দিন আহমেদ ও ছগীর আহমেদ সাগর।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বাঁধটি ওই তিনটি ইউনিয়নের হাজার হাজার মানুষের জীবন, কৃষি ও সম্পদের প্রধান আশ্রয়স্থল হিসেবে গুরুত্বপূর্ণ। বাঁধটি ভেঙে দিলে বসতবাড়ি, স্কুল-কলেজ, বাজার-ঘাট ও মসজিদ-মন্দিরসহ গুরুত্বপূর্ণ স্থাপনা চিরতরে বিলীন হয়ে যেতে পারে।

তারা অভিযোগ করেন, কোনো অংশগ্রহণমূলক পরিকল্পনা বা গণশুনানি ছাড়াই পানি উন্নয়ন বোর্ড একতরফাভাবে একটি তদন্ত প্রতিবেদন দিয়েছে, যা স্থানীয় জনগণের মতামতের পরিপন্থী। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বাঁধ অপসারণ হলে পুরো এলাকার মানুষ মারাত্মক বিপর্যয়ের মুখে পড়বে।

স্মারকলিপিতে চার দফা দাবি তুলে ধরা হয়: ১. পাউবোর প্রতিবেদন বাতিল করে স্থানীয় জনগণের অংশগ্রহণে নতুন করে তদন্ত পরিচালনা ২. মাঝিবাড়ী বাঁধ অপসারণ নয় বরং রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ ৩. অবিলম্বে বাঁধ সংস্কার কাজ শুরু এবং ৪. টেকসই ও দীর্ঘমেয়াদি পানি ব্যবস্থাপনা গড়ে তোলা।

তারা বলেন, এ দাবির সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়; এটি সাধারণ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট একটি মানবিক দাবি।

স্মারকলিপি প্রদানকারীরা জেলা প্রশাসনের প্রতি আস্থা রেখে বলেন, মাননীয় জেলা প্রশাসক আমাদের শেষ ভরসা। আশা করি, আপনি জনগণের পক্ষে অবস্থান নিয়ে বাঁধ রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:১৭:০২   ১৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ