ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম

কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


কাঁঠালিয়ায় পারিবারিক বিরোধে প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম

ঝালকাঠি: কাঁঠালিয়ায় জমি পারিবারিক বিরোধ কেন্দ্র করে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
এ ঘটনায় গত বুধবার (৬ আগষ্ট) প্রবাসী জুয়েল জমাদ্দারের পিতা সাবেক সেনা সদস্য মো.ফজলুল হক জমাদ্দার বাদী হয়ে আপন ছোট ভাই সাইদুল হক জমাদ্দারকে আসামী করে থানায় একটি মামলা করেন।
মামলার বিবরণে জানাগেছে, উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর গ্রামের সাবেক সেনা সদস্য ফজলুল হক জমাদ্দারের সাথে জমি নিয়ে দ্ধন্ধ চলছে আপন ছোট ভাই সাইদুল হকের সাথে। গত সোমবার (৪ আগষ্ট) দুপুরে ফজলুল হকের দখলীয় জমিতে বেরা নির্মাণ শুরু করে সাইদুল হক। খবর পেয়ে ফজলুল হকের পুত্রবধু লিয়া আক্তার এতে বাঁধা দেয়। এনিয়ে চাচা শ্বশুরের সাথে তর্কবির্তক হয়।

এক পর্যায় আসামী সাইদুল হক দাওয়য়ের উল্টো পিট দিয়ে গৃহবধু লিয়া আক্তারকে পিটিয়ে জখম করে। এসময় ফজলুল হকের বাসায় বেড়াতে আসা নিকট আতœীয় আসাদুজ্জামান নুর ঝগড়া থামাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে সাইদুল হক। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, ফজলুল হক জমাদ্দার এবং তার ভাই সাইদুল হক জমাদ্দারের সাথে দীর্ঘদিন ধরে জমির ভাগ বন্টন নিয়ে দ্ধন্ধ চলছে। এদের মধ্যে দ্ধন্ধের নাটের গুরু ভাতিজা রেজাউল জমাদ্দার। সে শুধু চাচাতদের সাথেই নয়, এলাকার বহু মানুষের সাথে লাগিয়ে দেন। এনিয়ে রেজাউল অনেক মামলার আসামী হয়েছে। তারপরও সে সমাজে দ্ধন্ধ লাগিয়ে রাখে। যা ঠিক নয়।
থানার ওসি মংচেনলা জানান, এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে আসামীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১৪:২৩   ২০৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ