ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় শিক্ষকদের উদ্ধত আচরণ, প্রতিবাদে মানববন্ধন

কলমাকান্দায় শিক্ষকদের উদ্ধত আচরণ, প্রতিবাদে মানববন্ধন


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫


কলমাকান্দায় শিক্ষকদের উদ্ধত আচরণ, প্রতিবাদে মানববন্ধন

নেত্রকোনা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য পুনরায় বৃত্তি পরীক্ষা চালু করায় সরকারকে ধন্যবাদ এবং কিন্ডারগার্টেন শিক্ষকদের ‘উদ্ধত আচরণ’ ও ‘অন্যায় আবদারের’ প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কলমাকান্দা শাখার ব্যানারে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ওই সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রায় দুইশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক মিনহাজ বেগম, শিক্ষক একেএম শাহজাহান কবীর, আব্দুল মান্নান, মুখলেছুর রহমান, কামরুল ইসলাম, মোশারফ হোসেন ও মোস্তফা কামাল প্রমুখ।
মানববন্ধন শেষে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০৭:০৫   ১১৩ বার পঠিত  |         







ময়মনসিংহ থেকে আরও...


খননের প্রয়োজন না থাকায় ১ কোটি ৫৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও
ফুলপুর মিনি পার্ক নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদায়ী ইউএনওর
ফুলপুর বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৩ হাজার টাকা জরিমানা
এমপি মুহাম্মদুল্লাহকে প্রাণনাশের হুমকি, থানায় খেলাফত মজলিসের অভিযোগ
ফুলপুরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা



আর্কাইভ