ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় স্বেচ্ছাশ্রমে বেহাল সেতু সংস্কার

কাঁঠালিয়ায় স্বেচ্ছাশ্রমে বেহাল সেতু সংস্কার


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


কাঁঠালিয়ায় স্বেচ্ছাশ্রমে বেহাল সেতু সংস্কার

 ঝালকাঠি: কাঁঠালিয়ায় অর্ধশত বছরের পুরানো আউরা খালের ওপর লোহার সেতুটি দীর্ঘদিন ধরে ঝুকিপুর্ন হয়ে পড়ায় স্থানীয় একটি সামাজিক সংগঠন ও স্থানীয় লোকজন যৌথভাবে গুরুত্বপুর্ন এ সেতুটি স্বেচ্ছাশ্রমে মেরামত করে।
স্থানীয়রা জানান, উপজেলা সদরের আউরা খালের ওপর লোহার সেতুটি ষাট বছর পুর্বে নির্মিত হয়। সংস্কারের অভাবে সেতুটি ঝুকিপুর্ন হয়ে ওঠে। সেতুর ওপর সিমেন্টের পাটাতন ধসে সেতুটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। এ সেতুর সাথে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ, উপজেলা শহর, থানাসহ দশটি গ্রামের মানুষ হাজার শিক্ষার্থী নিয়মিত চলাচল করে। ভাঙ্গা সেতুতে এ যাবত বেশ কয়েকজন আহত হয়েছে। দীর্ঘদিনেও সেতুটি মেরামত না করায় স্থানীয় সামাজিক সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া ও স্থানীয় লোকজন ঝুকিপুর্ন সেতু সংস্কারের উদ্যোগ নেয়।
আজ শানবার (৯ আগস্ট) সামাজিক আন্দোলন কাঠালিয়া নামের একটি সংগঠন ও স্থানীয় লোকজন বাঁশ কাঠ তক্তা ও সিমেন্টের পাঠাতন দিয়ে সেতুটি মেরামত করে। এতে সেতুটি চলাচলে উপযোগী হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ কিছুটা হলেও লাগব হবে। কাঁঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী আশফি আক্তার বলেন, স্কুলে যেতে আসতে এ সেতুটি পাড় হতে হয়। সেতুতে উঠলে এটি দুলতে থাকে এবং সেতুর মাঝখানে পাটাতন নেই। এ ভয়ে সেতু পাড় হওয়া যায় না। তাই এককিলোমিটার ঘুরে বাসস্টান্ড হয়ে স্কুলে আসতে হয়।

”সামাজিক আন্দোলন কাঁঠালিয়া” সভাপতি অমিত হাসান তুহিন বলেন, ঝুকিপুর্ন এ সেতু দিয়ে, জীবনের ঝুকি নিয়ে মানুষ চলাচল করছিল। আমরা স্থানীয়দের নিয়ে সেতুটি স্বেচ্ছাশ্রমে মেরামতের উদ্যোগ নেই এবং এ কাজটি করি। এখানে একটি গার্ডার ব্রীজ নির্মাণের দাবী জানান তিনি।

কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো.হারুন অর রশীদ এ কাজে অংশ নিয়ে বলেন,পাকিস্থান আমলে সেতুটি নির্মাণ হলেও এর দেখভাল করার কেউ নেই। দীর্ঘদিন সেতুটি অকেজো হয়ে পড়ায় অনেক দুর্ঘটনা ঘটেছে। মেরামত হওয়ায় কিছুটা হলেও মানুষ চলাচলে উপযোগী হয়েছে। তবে এখানে একটি পাকা সেতু নির্মাণ হওয়া একান্ত প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম বলেন, সেতুটি দেখভাল করার দায়িত্ব জেলা পরিষদের। জেলা পরিষদ থেকে মেরামতে জন্য ৫ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। দ্রুত সেতুটির মেরামত কাজ শুরু হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১২:৩৮   ২২৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ