ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ডাকাত সর্দারকে গ্রেফতার করায় জেলেদের আনন্দ মিছিল

ডাকাত সর্দারকে গ্রেফতার করায় জেলেদের আনন্দ মিছিল


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


ডাকাত সর্দারকে গ্রেফতার করায় জেলেদের আনন্দ মিছিল

নোয়াখালী: হাতিয়ায় উপকূলীয় এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত সর্দার নিজামকে কোস্টগার্ড গ্রেফতার করায় আনন্দ মিছিল করেছে সাধারণ জেলেরা।
শনিবার (০৯ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার প্রধান সড়কে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার জিরো পয়েন্ট থেকে শুরু করে হাতিয়া থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় জেলেরা ডাকাত ও সন্ত্রাস মুক্ত নিরাপদ উপকূল গড়ার শ্লোগান দেয়।
আবু বকর সিদ্দিক ওঃ নিজাম ডাকাত লক্ষিপুর জেলার রামগতি উপজেলার আজিজুল হকের ছেলে।

সে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসার আড়ালে নদীতে মাছ লুট করা, চর দখল করে ঘের তৈরী করা, মাছের ট্রলার ডাকাতি সহ নানান অপকর্ম করে আসছে। অপকর্মের হোতা এই নিজাম ডাকাতের একটি সুসজ্জিত ডাকাত বাহিনী রয়েছে। যাদের কে দিয়ে এতদিন নিজে আড়ালে থেকে এ সকল অপরাধ করতো বলে জানান কোস্টগার্ড ও স্থানীয়রা।
স্থানীয় জেলে আবদুর রহিম (২০) বলেন, এই নিজাম ডাকাতের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তার কারণে আমরা নদীতে মাছ শিকার করতে পারিনা। কেউবা মাছ ধরে আনলেও পথিমধ্যে তার লুটতরাজের শিকারে পরিনত হত। সে পতিত সরকারের স্থানীয় আ’লীগ এমপির প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করত। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে আগের অপকর্ম যথারীতি চালিয়ে আসছে। তাকে আটক করায় আমরা কোস্টগার্ডকে ধন্যবাদ জানাই।
জানা যায়, শুক্রবার ভোরে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের বাংলাবাজার মাছ ঘাট থেকে ডাকাত সর্দার নিজামকে আটক করে কোস্টগার্ড। পরে তার দেওয়া তথ্য মতে তার মাছের আড়ত থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র হাতবোমা বগিদা জব্দ করা হয়। আটক নিজামকে কোস্টগার্ড অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৭:৫৭   ২৯৫ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ