ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় ট্রলবোট সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও মতবিনিময়

কলাপাড়ায় ট্রলবোট সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও মতবিনিময়


কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


কলাপাড়ায় ট্রলবোট সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও মতবিনিময়

পটুয়াখালী: কলাপাড়ায় অবৈধ ট্রলবোট এর সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারণ ও সামুদ্রিক মৎস্য সম্পদ সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আয়োজনে মহিপুর বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।

এসময় বরিশাল মৎস্য অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আলফাজ উদ্দীন শেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ড. আবু নাইম মুহাম্মদ আবদুর ছবুর, বাংলাদেশ কোস্ট গার্ডের দক্ষিণ জোন জোনাল কমান্ডার ক্যাপ্টেন ইমাম হাসান আজাদ, পটুয়াখালী স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জুয়েল রানা, জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

বক্তারা বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে অবৈধ ট্রলবোট বন্ধ করতে হবে। তা না হলে মৎস্য সম্পদ ধ্বংস হয়ে যাবে। বেকার হয়ে যাবে হাজার হাজার জেলে পরিবার। কোটি কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।

এ সময়ে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জেলে ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বিগত ১০ বছর যাবত অবৈধ ট্রলিংয়ের ছোট ফাঁসের জাল দিয়ে মাছ শিকারের কারনে সমুদ্রের রেনু পোনা সহ ধ্বংস হয় জীব বৈচিত্র্য। কমেছে ইলিশ সহ সব ধরনের মাছের উৎপাদন। মৎস্য সম্পদ হুমকিতে পরার কারনে কোষ্টগার্ড ও মৎস্য বিভাগের বেশ কয়েকটি যৌথ অভিযানের পর এসব ট্রলিং ট্রলারে সরঞ্জামাদি স্বেচ্ছায় অপসারনের উদ্যোগ নেয় জেলেরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৬   ২২০ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ