ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » মঠবাড়িয়ায় খাবার হোটেল থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

মঠবাড়িয়ায় খাবার হোটেল থেকে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার


মঠবাড়িয়া,( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ আগস্ট ২০২৫


মঠবাড়িয়ায় খাবার হোটেল থেকে  কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর: মঠবাড়িয়ায় খাবার হোটেল থেকে মো. ইউসুফ আলী (১৭) নামে এক কিশোর কর্মচারির হোটেলে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। আজ শনিবার(৯ আগস্ট) সকালে উপজেলার মিরুখালী ইউনিয়ন বাজারের একটি খাবার হোটেল থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়।
নিহত কিশোর পার্শ্ববর্তী বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া গ্রামের মো. আবদুল হাকিম এর ছেলে। সে ছোটবেলা থেকে মঠবাড়িয়ার নলবুনীয় গ্রামে মামা হেলাল মিয়ার আশ্রয়ে থেকে তার খাবার হোটেলে কর্মচারি হিসেবে কাজ করে আসছিলো।
থানা ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সারাদিন হোটেলে বেচা কেনা শেষে রাতে ওই হোটেলে কিশোর ইউসুফ একাই ঘুমিয়ে ছিলো। সকালে তার মামা হেলাল মিয়া নিজ হোটেলে এসে দেখেন হোটেল বন্ধ। অনেকক্ষণ ডাকাডাকি করলেও ভাগ্নে ইউসুফের সারা নেই। পরে দরোজা ভেঙ্গে দেখেন হোটেলের আড়ার সাথে ইউসুফ এর লাশ ঝুলে আছে। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মো. আবদুল হালিম লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:১১   ২৩৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ