ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে পুলিশের অভিযানে নৌকা ও বালু জব্দ, আটক ৮

মধ্যনগরে পুলিশের অভিযানে নৌকা ও বালু জব্দ, আটক ৮


সানোয়ার হোসেন,মধ্যনগর ( সুনামগঞ্জ )
প্রকাশ: সোমবার, ১১ আগস্ট ২০২৫


মধ্যনগরে পুলিশের অভিযানে নৌকা ও বালু জব্দ, আটক ৮

সুনামগঞ্জ: মধ্যনগরে পুলিশের অভিযানে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা ও ৩০০ ঘনফুট বালুসহ আটজনকে আটক করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৪৫ মিনিটে মধ্যনগর সদর ইউনিয়নের সম্পদপুর এলাকার রক্ষাকালী মন্দির সংলগ্ন গফুরে খাল থেকে তাদের আটক করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের দিকনির্দেশনায় এসআই মো. ইউছুব আলী ও এএসআই স্বপন সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। এ সময় ইজারাবিহীনভাবে সরকারি অনুমোদন ছাড়া বালু উত্তোলনের অপরাধে একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা (মূল্য প্রায় ২ লাখ টাকা) ও ৩০০ ঘনফুট বালু (মূল্য প্রায় ৯ হাজার টাকা) জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের মোট মূল্য ২ লাখ ৯ হাজার টাকা।

আটকরা হলেন—মো. তফছির হোসেন (২৬), মো. নেকবর আলী (২০), মো. সম্রাট হোসেন (২১), মো. মফিজ আলী (২৫), মো. মুক্তার আলী (১৯), মো. কাউছার আলী (২৩), মো. শহর আলী (২০) এবং মো. শাহানুর (২০)। তাদের মধ্যে সাতজন রতনপুর গ্রামের বাসিন্দা এবং একজন কলাগাঁও, তাহিরপুর উপজেলার বাসিন্দা।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, সরকারি অনুমতি ছাড়া বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এ ঘটনায় মামলা হয়েছে, তদন্ত চলছে এবং আটক আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৬:১৩   ১৬৯ বার পঠিত  |         







শিরোনাম থেকে আরও...


রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি
হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা



আর্কাইভ