ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


মধুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

ফরিদপুর: জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রাসেল শপথ পাঠ করান। শপথ শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যুব ঋণ কার্যক্রম, প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে সনদ বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইসমত কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী এবং উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা কে এম তানজির নাইম।

অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের উপর প্রশিক্ষণ সমাপ্ত করা ৩০ জন যুবক-যুবতীর হাতে সনদপত্র তুলে দেন অতিথিরা। প্রায় দুই শতাধিক সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত এ আয়োজনে বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। তাদের সঠিক পথে পরিচালিত করতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৭:১০   ১৯০ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ