ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

নেত্রকোনা: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, অর্থনৈতিক অগ্রযাত্রার মূল শক্তি”—এই প্রতিপাদ্যে নেত্রকোনার কলমাকান্দায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইউএনও কনফারেন্স রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইয়ুল ওয়াসিমা নাহাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, বর্তমান প্রজন্মের তরুণরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার মূল কারিগর। দক্ষতা, সততা ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হয়ে তারা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে পারে। আমরা চাই, প্রতিটি যুবক-যুবতী নিজেকে গড়ে তুলুক দায়িত্বশীল ও সৃজনশীল নাগরিক হিসেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. মুমিনুল ইসলাম, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা রবিন্দ্র চন্দ্র সরকার, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, উদ্যোক্তা জহিররুল ইসলাম মামুন, মো. শফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। আলোচনা সভা শেষে নির্বাচিত যুবকদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২২:৫০   ১৯৩ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ