ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারীতে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত

বোয়ালমারীতে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


বোয়ালমারীতে ট্রাক চাপায় এক ভ্যানচালক নিহত

ফরিদপুর: বোয়ালমারীতে ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যান চালকের নাম সাহিদ শেখ (৪৫)। সে পৌরসভার সোতাশী গ্রামের বিল্লাল উদ্দিন শেখের ছেলে। মঙ্গলবার (১২ আগস্ট) রাত দেড়টার দিকে উপজেলার মাইঝকান্দী -ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের সোতাশী মমিন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাতে মমিন মার্কেটে আড্ডা দিয়ে বাড়ি ফিরছিলো নিহত সাহিদ শেখ ও তুহিন নামে এক যুবক। এসময় মাইঝকান্দী- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে পাশে বাচ্চুর ধানের চাতালের সামনে গ্যাসের সিলিন্ডার বোঝাই একটি দ্রুতগামী ট্রাক অপর একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাহিদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। অপর পথচারী তুহিন শেখ (৩০) অল্পের জন্যে বেঁচে যায়।
প্রত্যক্ষদর্শী তুহিন শেখ জানান - দুটি ট্রাক একসাথে আসছিল। হঠাৎ গ্যাসের সিলিন্ডার বোঝাই ট্রাকটি ওভারটেক করতে গিয়ে সাহিদ শেখকে চাপা দেয়। তার কোমরের উপর দিয়ে চাকা ওঠে গেলে ঘটনাস্থলেই মারা যায় সে।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন- খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল ও নিহতের বাড়ি পরিদর্শন করেছে। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ না দেওয়ায়, মৃতদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেওয়া হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৮:২৫:১৪   ২৫২ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ