ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


পীরগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা

ঠাকুরগাঁও: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালি, সচেতনতা মূলক স্টিকার বিতরণ, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জিলুর রহমান জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা র্মিজা মোনোয়ার হোসেন, উপজেলা জামাতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহম্মেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা কমিউনিস্ট পার্টি’র সাধারণ সম্পাদক মর্তুজা আলম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহেমদ সোহান, আবু সালেহ মোঃ সিহাব, পীরগঞ্জ ইএসডিও-থ্রাইভ প্রকল্পের কর্মকর্তা ওয়ালিউর রহমান, আরফান আলী, ল্যামপোষ্টের তাবাসসুম শিমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন।
পরে সফল ৪টি যুব সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান, উদ্যোক্তা ৫জন যুবকের মাঝে এক লাখ টাকা করে ঋণ বাবদ ব্যাংকের চেক বিতরণ করা হয়। পরে বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৩৯:০৯   ১৫৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ