ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব দিবস উদযাপিত

কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব দিবস উদযাপিত


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


কাউখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে যুব দিবস উদযাপিত


পিরোজপুর: কাউখালীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র‍্যালি, আলোচনা সভা, শপথবাক‍্য পাঠ, সনদপত্র ও যুবদের ঋণের চেক বিতরণ করা হয় ।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিউর রহমান,কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, যুব উদ্যোক্তা হারুন অর রশিদ, নাসরিন ইয়াসমিন প্রমুখ।পরে অনুষ্ঠানে যুবদের মধ্যে সনদপত্র, ব্যাগ ও ঋণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান।
অনুষ্ঠানের সভাপতি যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেন জানান, চলতি অর্থবছরে প্রশিক্ষিত যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৮ লক্ষ টাকা ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৩:২৬   ২১৪ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ