ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে ওসির মতবিনিময়

বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে ওসির মতবিনিময়


মুকুল কুমার বসু ,বোয়ালমারী( ফরিদপুর )
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে ওসির মতবিনিময়

ফরিদপুর : ”কারো উপকার করতে পারো বা না পারো কারো ক্ষতি করো না, দাদার এ কথাটা সব সময় মেনে চলি। আপনি কাউকে নির্যাতন না করলে আপনি ভালো থাকবেন। একটা মানুষকে যদি আপনি আইনগত সহায়তা করেন তবে তার মূল্য আপনি পাবেন। চেষ্টা করি কাউকে হয়রানি না করতে।” বলছিলেন ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে বোয়ালমারী প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, “কোনো ধরনের দালাল ছাড়া ভুক্তভোগীদের নির্ভয়ে পুলিশি সেবা নিতে থানায় আসার আহবান জানাই। থানায় আগত সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি বা দালাল চক্রের শিকার না হয়, সে বিষয়ে আমি সতর্ক। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং দমনে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, “যতদিন বোয়ালমারীতে আছি, অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ চলবে। অপরাধী যত বড় প্রভাবশালী হোক, অপরাধ করলে ছাড় নেই।”

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এডভোকেট কোরবান আলী, সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, সহ-সভাপতি কাজী আমিনুল ইসলাম, স্থানীয় সাপ্তাহিক চন্দনা পত্রিকার সম্পাদক ও বোয়ালমারী প্রেসক্লাবের নির্বাহী সদস্য কাজী হাসান ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, নির্বাহী সদস্য এ কে এম রেজাউল করিম, ঢাকার ডাক প্রতিনিধি ও প্রচার সম্পাদক এম জামান, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আমীর চারু বাবলু, যায়যায়দিন প্রতিনিধি দীপঙ্কর অপু, খবর পত্র প্রতিনিধি হাসান মাহমুদ মিলু, খোলা কাগজ প্রতিনিধি আল মামুন রনি, আমাদের সময় ডট কমের প্রতিনিধি সনৎ চক্রবর্তী, নয়া দিগন্ত প্রতিনিধি ইকবাল হোসেন, স্থানীয় মানব দর্পণ সম্পাদক মো. তারিকুল ইসলাম, প্রতিদিনের খবর প্রতিনিধি মুকুল বসু প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৯:১৫   ২০১ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ