ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে উলিপুরে মানববন্ধন

সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে উলিপুরে মানববন্ধন


মোন্নাফ আলী,উলিপুর (কুড়িগ্রাম)
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫


সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে হত্যা ও নির্যাতন বন্ধের দাবীতে উলিপুরে মানববন্ধন

কুড়িগ্রাম: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা-দেশব্যাপী সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে উলিপুর প্রেসক্লাবের আয়োজনে এ মানববন্ধন হয়।
উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার উলিপুর প্রতিনিধি উত্তম কুমার সেনগুপ্ত লক্ষনের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি মাওলানা মমতাজুল হাসান করিমির সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জোষ্ঠ সাংবাদিক মঞ্জুরুল হান্নান, দৈনিক সমকালের উপজেলা প্রতিনিধি মোন্নাফ আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি সহিদুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শাহীন, এশিয়ান টেলিভিশনের উলিপুর প্রতিনিধি মাহমুদুল হাসান শাহিন, প্রতিদিনের কাগজের উলিপুর প্রতিনিধি চন্দন সরকার, জোষ্ঠ সাংবাদিক নুরবক্ত মিয়া, নুরুজ্জামান, ভজন সাহা, উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ, প্রভাষক সাখওয়াত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর নির্যাতন ও নিপীড়ন হলেও কোনো সরকারই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। সাগর-রুনি হত্যাকান্ড তার জ্বলন্ত প্রমান। প্রকাশ্যে সাংবাদিক তুহিন হত্যা কান্ডের মাধ্যমে সারা দেশের সাংবাদিক সমাজ নিরাপত্তা ও ঝুঁকির মধ্যে পড়েছে। সবার সামনে একজন সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকান্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত।
বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বৃদ্ধি পেয়েছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং তুহিন হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪৫:৪২   ২৯০ বার পঠিত  | ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ