ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগরে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ

মধ্যনগরে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট ২০২৫


মধ্যনগরে ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড ফোন জব্দ

সিলেট: সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।

শুক্রবার রাতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের সীমান্ত এলাকায় মাটিরাবন বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১১৮৯/১০-এস হতে আনুমানিক ২০০ গজ ভেতরে কড়াইবাড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৭০ পিস ভারতীয় এন্ড্রয়েড মোবাইল ফোন আটক করে। এসব মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ পর্যায়ে অব্যাহত রয়েছে। জব্দকৃত মোবাইল ফোন শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:০৭:১৬   ২১০ বার পঠিত  | ●   ●   ●   ●







শিরোনাম থেকে আরও...


● পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা
● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর



আর্কাইভ