ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০

পটুয়াখালী:বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এ সময় ১০জন যাত্রী আহত হয়।

আহতদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা জানিয়েছেন, চেয়ারম্যান পরিবহনটি ১১জন যাত্রী নিয়ে বাউফল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাসটি উপজেলার আফছেরের গ্রেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
যাত্রীদের অভিযোগ, বাউফল-বগা সড়কটি অপেক্ষাকৃত সরু। তারপরেও গাড়ির চালকরা বেপরোয়া ভাবে চলাচল করে। বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। এদের নিয়ন্ত্রণে সংশিষ্ট প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দাবী জানান।
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান বলেন, ঘটনাস্থলে রাতেই পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৩:৪৮:৪৫   ২০৫ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ