ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » যে রাষ্ট্রে যে ভাল কাজ করবে তাকেই মানুষ সারা জীবন স্মরণ করে:আবদুল হান্নান মাসউদ

যে রাষ্ট্রে যে ভাল কাজ করবে তাকেই মানুষ সারা জীবন স্মরণ করে:আবদুল হান্নান মাসউদ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


যে রাষ্ট্রে যে ভাল কাজ  করবে তাকেই মানুষ সারা জীবন স্মরণ করে:আবদুল হান্নান মাসউদ

নোয়াখালী:মানুষ বেঁচে থাকে তাঁর কর্মে, যে রাষ্ট্রে যে ভাল কাজ করবে তাকেই মানুষ সারা জীবন স্মরণ করবে।
যে তাঁর ঘরে ভাল কাজ করে তাঁর পরিবার তাঁকে সম্মান করে। যে তার সমাজে ভাল কাজ করবে সমাজ তাকে সম্মান করবে, যে তার দেশের জন্য ভাল কাজ করবে দেশের মানুষ তাকে স্মরণ করবে, মানুষ বাঁচে তার কর্মে বলে উক্তি করেছেন আবদুল হান্নান মাসুদ
শনিবার বিকেলে হরণী ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকায় দুই হাজার নয়শত মিটার স্থান জুড়ে জিও ব্যাগ ডাম্পিং কাজের পরিদর্শনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন আবদুল হান্নান মাসুদ।
আবদুল হান্নান মাসউদ আরো বলেন, সদ্য সাবেক এমপি তার কর্মের কারণে সে আজ জেলখানায়। আমরা তার বিষয়ে ভালো বলতে পারিনা। সে খারাপ করেছে বিধায় আমরা তাকে খারাপই বলবো। কিন্তু এর আগে যিনি এমপি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম। তাকে আমরা খারাপ বলতে পারি নাই। আমি যদি নির্বাচন করি সেক্ষেত্রে ফজলুল আজিম যদি প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীও হয় তবু আমরা তার বিষয়ে পজেটিভ কথাই বলব। কেননা তিনি কোন লুটপাট করেন নাই। তিনি ভালো কাজ করেছেন বিধায় তার বিষয়ে আমরা ভালো কথাই বলি।
তিনি আরো বলেন, নদী কি শুধু আওয়ামীলীগের বাড়ীঘর ভাঙে! নাকি শুধু বিএনপির বাড়ীঘর ভাঙে? দলমত আমরা বুঝি না। নদী ভাঙার সময় কে বিএনপি করে আর কে আওয়ামীলীগ করে তা দেখে ভাঙে না। নদী সবাইর ঘর বাড়ী ভাঙে। আমরা চাই তাড়াতাড়ি এ এলাকার নদীভাঙন রোধের কাজগুলো শেষ করা হোক। এ কাজ আমাদের সবার। আপনাদের সুখে দুঃখে আমাকে সব সময় পাশে পাবেন। আপনাদের যেকোন ডাকে আমি সাড়া দিব ইনশাআল্লাহ।
নদী ভাঙ্গন পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিল জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলার যুগ্ম সমন্বয়কারী জাকের হোসেন, সদস্য মো. ফরহাদ, মো. শাহজাহান, ইউসুফ রেজা, নূরে আলম মাহমুদ রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৫:০৩   ২৬১ বার পঠিত  | ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ