ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে র‍্যাবের পোশাকে ছিনতাই

বাউফলে র‍্যাবের পোশাকে ছিনতাই


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


বাউফলে র‍্যাবের পোশাকে ছিনতাই

পটুয়াখালী: বাউফলে র‍্যাবের পোশাক (কটি) পরে তিনজন ব্যক্তি এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি আজ রোববার (১৭ আগস্ট) চারদিকে ছড়িয়ে পড়লেও গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিলবিলাস বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ নিয়ে এলাকয় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী সোহাগ সিপাই জানান, তিনি স্থানীয় এমএফএস এজেন্ট ও ব্যবসার কাজ শেষ করে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা র‍্যাবের পোশাক (কটি) পরা তিনজন লোক তাকে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৪০ হাজার টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেন। পরে কিছুদূর নিয়ে হাতকড়া খুলে দিয়ে পালিয়ে যাযন তারা।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, আমরা তথ্যপ্রযুক্তির সহায়তায় ছায়া তদন্ত করছি। অভিযোগের সাপেক্ষে আমরা আইনগত সহযোগিতা নিচ্ছি। তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। এ ধরনের ঘটনা অত্র এলাকায় এর আগে সংগঠিত হয়নি। বিষয়টি রহস্যজনক মনে হয়েছে।
র‍্যাব-৮ (পটুয়াখালী) সিপিসি-১-এর কর্মকর্তা মেজর রাশেদ বলেন, দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন। এটা প্রথমবার না, এর আগেও এমন ঘটনা আমরা জেনেছি। এভাবে চলতে থাকলে তো আমাদের সাধারণ মানুষ হেনস্তার শিকার হবে।

আমরা এসব বিষয়ে খুব গুরুত্বসহকারে কাজ করি। এ ধরনের কাজ করাই যাবে না। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এ ধরনের অপকর্ম কোনো ভাবেই টলারেট করা হবে না।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৯:৪৯   ২৬৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ