ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ,আহত ৭জন

আগৈলঝাড়ায় মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ,আহত ৭জন


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


আগৈলঝাড়ায় মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ,আহত ৭জন

বরিশাল: আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৭জন আহত হয়েছে । গুরুতর আহত দুইজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টায় গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার মডেল মসজিদ সংলগ্ন স্থানে কার্ভারভ্যান ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রের ৮জন যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, সাদ্দাম শেখ(৩৬), তরিকুল ইসলাম(৪০),রেজাউল শেখ(৫০) রাব্বি মিয়া(৩৫), সাথী বেগম(৩২), মোস্তাফিজুর রহমান(৪২), জান্নাতুল আক্তার(২) ও সাবির ঢালী(১০)।

আহত সকলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহত সাদ্দাম শেখ(৩৬) ও তরিকুল ইসলাম(৪০)বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। তরিকুল ইসলামকে হাসপাতালে চিকিৎসার দেওয়া পূর্বেই তার মৃত্যু হয়। সাদ্দামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত যাত্রীদের অধিকাংশের বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলায়। তারা কাজ করার জন্য আগৈলঝাড়ার পয়সারহাট যাচ্ছিল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৬:৫৮   ২৫০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ