ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আ’লীগ নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

আ’লীগ নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট ২০২৫


আ’লীগ নেতাকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

পিরোজপুর: ইন্দুরকানীতে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা এ. হাসান হিরণকে স্থানীয় ছাত্র-জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। শনিবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

রবিবার (১৭ আগস্ট) সকালে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

২০১৩ সালের ঘটনার প্রতিশোধ স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় ফাঁসির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ. হাসান হিরণ প্রকাশ্যে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করেছিলেন।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে হিরণ আত্মগোপনে ছিলেন। শনিবার রাতে ঘোষেরহাট বাজারে আসলে স্থানীয় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। প্রথমে তাকে মিষ্টি খাওয়ানো হয় এবং পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

ইন্দুরকানী থানার ওসি মোঃ মারুফ হোসেন বলেন, “এ. হাসান হিরণ বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক করার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:২১:৪০   ২১৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ