ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ড্রাফট » নাজিরপুর এপির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

নাজিরপুর এপির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত


কলমাকান্দা,(নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


নাজিরপুর এপির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিতনেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় বিশ্বখ্যাত বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের নাজিরপুর এরিয়া প্রোগ্রাম (এপি)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ আগস্ট) বেলা ১১ টা থেকে দিনব্যাপী কলমাকান্দা জেলা পরিষদ অডিটরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে নাজিরপুর এপির দীর্ঘ ২০ বছরের উন্নয়ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ফিল্ড ডিরেক্টর লিমা হান্না দারিং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট এবং সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান ।

এসময় বক্তব্য রাখেন,সিসিএ দোলন যোসেফ গোমেজ, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম,খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, নিশি কান্তি জামিল, রতন আকঞ্জি প্রমুখ ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা, সাংবাদিক, সিভিও, গ্রাম উন্নয়ন কমিটি, চাইল্ড ফোরাম, যুব ফোরাম, ধর্মীয় নেতৃবৃন্দ, ইউপিজি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, নাজিরপুর এপি ওয়ার্ল্ড ভিশন দীর্ঘ দুই দশক ধরে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, শিশু সুরক্ষা এবং দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে যে অসামান্য অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। তাদের এই কাজ এলাকায় টেকসই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছে। বক্তারা ওয়ার্ল্ড ভিশনকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আফ/আর

বাংলাদেশ সময়: ২২:৫৯:০১   ১৬১ বার পঠিত  | ●   ●







ড্রাফট থেকে আরও...


● দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
● হঠাৎ বিচ্ছেদের গুঞ্জন, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অভিনেত্রীর
● সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
● লালমোহন কৃষ্ণ কালী মন্দিরে দুর্ধর্ষ চুরি, সাড়ে ৩ লাখ টাকার মালামাল খোয়া
● আলফাডাঙ্গায় জাতীয় শিক্ষা পদক প্রতিযোগীতা



আর্কাইভ