ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী

দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী


স্টাফ রিপোর্টার,( দোহার )
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী

ঢাকা: দোহারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা শিরিন সুলতানা মুন্নি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভা প্রশাসক তানিয়া তাবাসসুম।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি পোনা উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মো: সেকেন্দার আলী। মাছ চাষে বিশেষ অবদান স্বরূপ তিনজন মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়।

সভায় বক্তারা বলেন, মৎস্য আমাদের সম্পদ। মাছ চাষের মাধ্যমে কর্মসংস্থান ও পুষ্টির চাহিদা পূরণ ও দারিদ্র্য বিমোচন করা সম্ভব।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা এইচ.এম. বদরুজ্জামান জানান, জেলায় বছরে মাছের মোট চাহিদা হচ্ছে সাড়ে ১৬ হাজার মেট্রিক টন। চাহিদা পূরণ করে এ জেলায় প্রতিবছর প্রায় ২ হাজার মেট্রিক টন অতিরিক্ত মাছ উৎপাদিত হয়ে থাকে, যা বিদেশে রপ্তানিসহ বাইরের জেলায় বিক্রির জন্য পাঠানো হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৬:১১   ২৯৩ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ