ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

কাঁঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট ২০২৫


কাঁঠালিয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা

ঝালকাঠি:
 ”রুখবো দূর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় অনুষ্ঠিত হলো দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা।

আজ সোমবার (১৮ আগস্ট) দিনবর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পিরোজপুর জেলা কার্যালয়ের সহযোগীতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম কামরুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মং চেনলা, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ এইচ এম জামসেদ আজাদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহমিদা তাসরিন, একাডেমিক সুপারভাইজার মো. আমিনুল ইসলাম। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেরসেডর নেটওর্য়াক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও প্রতিযোগীতার বিচারক সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ মো.ইদ্রিস মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সেলিনা পাপড়ী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ইত্তেফাক সংবাদদাতা অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ।

বিতর্ক প্রতিযোগিতায় কাঁঠালিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, কাঁঠালিয়া পাইলট গালর্স স্কুল এ্যান্ড কলেজ, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয় ও আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। বির্তকের বিষয় ছিলো “দুর্নীতি দমনের চেয়ে প্রতিরোধেই দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠনের শ্রেষ্ঠ পন্থা”, “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ ও “কেবল পারিবারিক মূল্যেবোধের অভাবেই দুর্নীতির বিষ্ফোরন ঘটে”।
প্রতিযোগিতায় কাঁঠালিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী এবং আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স আপ হয়। শেষে বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেষ্ট ও পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

আফ/আর

বাংলাদেশ সময়: ২৩:১৯:২৬   ১৮৭ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ