ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায় বিএনপির উঠান বৈঠক

কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায় বিএনপির উঠান বৈঠক


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায় বিএনপির উঠান বৈঠক

গাজীপুর: কালীগঞ্জে প্রাক নির্বাচনী প্রচারণায় ধানের শীর্ষে ভোট চেয়ে নারী-পুরুষ ভোটারদের নিয়ে উঠান বৈঠক করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড মধ্য বালীগাও এলাকায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ পৌর জাসাসের আহবায়ক মো. আকতার হোসেন আকন্দ, ওয়ার্ড জাসাস নেতা আব্দুল রহিম, কালীগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নুর মোহাম্মদ, শ্রমিক দলের নেতা সাফায়েত ও মো. সোহেল তারা এই উঠান বৈঠক আয়োজন করেন।
বৈঠকে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, কালীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, মাজম মোহাম্মদ ও নজরুল ইসলাম, ছাত্রনেতা আবু বকর সিদ্দিক প্রমুখ।
এই সময় উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিপুন সূত্রধর, বিএনপির নেতা আব্দুর রকমান, পৌর জাসাসের সদস্য মো. নয়ন মিয়া, স্বেচ্ছাসেবক নেতা মো. তারেকসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উঠান বৈঠকে বক্তারা আগত নারী-পুরুষ ভোটারদের গাজীপুর-৫ আসনের বিএনপির প্রার্থী সাবেক এমপি আলহাজ¦ একেএম ফজলুল হক মিলনকে ধানের শীর্ষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য অনুরোধ করেন। উপস্থিত ভোটাররা হাত তুলে ধানের শীর্ষ প্রতীকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:২১:৩৭   ২২৯ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ