ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


বৃদ্ধকে বাঁচাতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

পটুয়াখালী: দশমিনা উপজেলায় এক বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাজিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেদীর হাট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রাজিব উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাকার মাথা এলাকার মাহাবুব সরদারের ছেলে। তিনি পেশায় একজন স্কেভেটর চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাজিব সকালে নিজের মোটরসাইকেল চালিয়ে কর্মস্থল বাঁশবাড়িয়া ইউনিয়নের চরভুতম এলাকায় যাওয়ার উদ্দেশ্যে খেয়াঘাটের পথে রওনা দেন। পথিমধ্যে কেদীর হাট এলাকায় পৌঁছালে হঠাৎ করে একটি অজ্ঞাতপরিচয় বৃদ্ধ রাস্তায় পড়ে যান। তাঁকে বাঁচাতে গিয়ে রাজিব দ্রুত গতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়েন।
স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দশমিনা থানার ওসি আব্দুল আলিম জানান, প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:২৪:২৪   ২৫৮ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ