ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » প্রসাধনী পণ্যের দামে দিশেহারা ক্রেতা

প্রসাধনী পণ্যের দামে দিশেহারা ক্রেতা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


প্রসাধনী পণ্যের দামে দিশেহারা ক্রেতা

পটুয়াখালী: প্রসাধনী পণ্যের দামে দিশেহারা ক্রেতা প্রায় প্রতিদিনই বাড়ছে প্রসাধনী পণ্যের দাম। এতে বিক্রিও কমেছে বলছেন ব্যবসায়ীরা। ‘কসমেটিকসের দামের অবস্থা হার্ট অ্যাটাক করার মতো। আগে যে ব্যান্ড ২০-৩০ টাকায় কিনতাম, এখন সেটা ৫০-৭০ টাকা। শখ করে কিছু কিনলে পরেরবার এসে দেখি দাম দ্বিগুণ।’এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ক্রেতা সাদিয়া আক্তার। তবে শুধু সাদিয়া আক্তার না, ক্রেতারা বলছেন—প্রায় প্রতিদিনই বাড়ছে প্রসাধনী পণ্যের দাম। এতে বিক্রিও কমেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রসাধনী পণ্যের দাম বাড়তে থাকায় সাধারণ পরিবারের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও চরম ভোগান্তিতে পড়েছে। গত এক বছরে প্রায় প্রতিটি প্রসাধনী পণ্যের দাম দেড়গুণেরও বেশি বেড়েছে বলে অভিযোগ ক্রেতা ও ব্যবসায়ীদের।
প্রসাধনী পণ্যের একটি দোকানে কথা হয় নাজিয়া বেগম নামের এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘আগে ৫০ টাকায় যে পণ্য পাওয়া যেতো, এখন সেটি ৮০ টাকায় কিনতে হচ্ছে। এত দ্রুত দাম বাড়ছে যে কেনাকাটা করতে খুব কষ্ট হয়।’ ‘এক মাস আগের ৫০০ টাকার পণ্য এখন ৬০০ থেকে ৬১০ টাকায় বিক্রি করতে হচ্ছে। দাম বাড়ায় ক্রেতা কমে গেছে। আমরা নিজেরাও সমস্যায় পড়ছি।’সালমা ইসলাম নামের আরেক ক্রেতা বলেন, ‘এখনকার বাজারে টাকা থাকলেও সবকিছু কেনা যায় না। প্রয়োজনের অর্ধেকও মেটানো যাচ্ছে না।’
বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, গত ছয় মাসে নিত্য ব্যবহৃত বেশ কিছু প্রসাধনী পণ্যের দাম আকাশচুম্বী হারে বেড়েছে। পেনটেইন শ্যাম্পু আগে ছিল ৭৪৫ টাকা, এখন বিক্রি হচ্ছে ৯৫০ টাকায়। ওআইসি মিল্ক হোয়াইটিং ফেসওয়াশ ৩৫০ টাকা থেকে বেড়ে ৫১০ টাকা হয়েছে। বডি স্প্রে (সিক্রেট) ৪৬০ টাকা থেকে ৫২০ টাকায় পৌঁছেছে। প্যারাসুট তেল ৩৬০ থেকে ৪৫০ টাকা হয়েছে। কোডোমো বেবি লোশন ৫৬০ থেকে বেড়ে ৬৫০ টাকা। বেবি ওয়াশ ২৫০ থেকে ৩০০ টাকা, নেভিয়া ক্রিম ৪৩০ থেকে ৫৫০ টাকা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ২৫০ থেকে ৩৭০ টাকা, ফেয়ার অ্যান্ড লাভলী ২৮৫ থেকে ৩৬০ টাকা এবং লিপস্টিক বক্স ১২০০ টাকা থেকে বেড়ে ১৫০০ টাকায় পৌঁছেছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৭:২৮:৫৪   ১৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ