ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে কৃষকদের নিয়ে ’পার্টনার কংগ্রেস’ সমাবেশ

দোহারে কৃষকদের নিয়ে ’পার্টনার কংগ্রেস’ সমাবেশ


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


দোহারে কৃষকদের নিয়ে ’পার্টনার কংগ্রেস’ সমাবেশ

ঢাকা: দোহারে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা পরিষদের হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ এর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসমা নাজনীন এর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড.মো.জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ ড, সাফায়েত আহম্মেদ সিদ্দিকী ও জেলা প্রশিক্ষন কর্মকর্তা মুহাম্মদ শফিকুর রহমান। আলোচনায় বক্তারা বিষ ও কীটনাশকমুক্ত কৃষিপণ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন এবং কৃষি খাতের বিভিন্ন সুযোগ-সুবিধা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা মো.তুরাজ বলেন, মেধাবী জাতি গঠনে উৎপাদিত খাদ্যের পুষ্টিমান অক্ষুণœ রাখা এবং বাণিজ্যিক করণের মাধ্যমে বাজারজাতকরণের সম্ভাবনাকে ব্যবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই লক্ষ্যে কৃষাণ-কৃষাণী পর্যায়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পার্টনার প্রকল্পের দল গঠন করে সমবায় বিভাগের নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময়ে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার , উপজেলা মৎস্য কর্মকর্তা শিরীন সুলতানা মুন্নি, উপজেলা কৃষক দলের সভাপতি কাজী রুবেল, উপজেলা মৎস্য দলের সভাপতি মো.রমজান হোসেন, দোহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান টিপু, উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা মো.সৈকত, নারিশার কৃষি কর্মকর্তা মো.শাহআলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধিগন এবং গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

আর/ এন

বাংলাদেশ সময়: ২২:২৯:১২   ৩৫২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ