ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কলাপাড়ায় জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

কলাপাড়ায় জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ


সৈয়দ রাসেল,কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


কলাপাড়ায় জামাতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

পটুয়াখালী: কলাপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাগনি জামাতাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে মামা শশুরের বিরুদ্ধে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে ঘটনাটি ঘটেছে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এর চান্দুপাড়া গ্রামে।

অভিযোগ সূত্রে জানা গেছে, আক্কাস আলী আকন (২৭) ও তার স্ত্রী মোসাঃ মুক্তা বেগম (২০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে দাম্পত্ত কলহের সৃষ্টি হয়। এ সময় মুক্তার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে ভাগনি জামাতা আক্কাস আলীকে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের -ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

এঘটনায় মোসাঃ মুক্তা বেগম বলেন, আমাদের দাম্পত্য কলহ ছিল আমরা নিজেরাই মীমাংসিত হই। আমার মামা আবদুর রশিদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমার স্বামীকে হত্যার চেষ্টা চালায়।

এদিকে অভিযুক্ত মোঃ আবদুর রশিদ হাওলাদার এর সাথে যোগাযোগ করা হলে, তার মুঠোফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৩:৩২   ৪৭৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ