ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » মধুমতী নদীতে ভেসে উঠলো কুমির,আতঙ্ক নদী পাড়ের মানুষ

মধুমতী নদীতে ভেসে উঠলো কুমির,আতঙ্ক নদী পাড়ের মানুষ


কামরুল হাসান , মহম্মদপুর ( মাগুরা )
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫


মধুমতী নদীতে ভেসে উঠলো কুমির,আতঙ্ক নদী পাড়ের মানুষ

মাগুরা: মহম্মদপুর উপজেলার মধুমতী নদীতে গত শনিবার বিকেলে বিশাল আকৃতির কুমিরের দেখা মিলেছে। কয়েক মিনিট ধরে ভেসে বেড়াচ্ছিল কুমির টি। নদীতে কুমিরের ভেসে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পড় জেলে এবং নদী পাড়ের মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করেছিল।এ বিষয়ে মৎসজীবি এবং এলকার মানুষ কে সচেতন থাকতে উপজেলা প্রশাসন রবি এবং সোমবার দুইদিন ব্যাপি মাইকিং করেছেন। এবং সোমবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার মধুমতী নদীর সেতু সংলগ্ন এলকা পরিদর্শন করে সাংবাদিক দের উপস্থিতিতে একটি ভিডিও বার্তা প্রদান করেছেন।
প্রত্যক্ষদর্শী মৎসজীবি এবং স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, গত শনিবার বিকেলে মধুমতি নদীর সেতু সংলগ্ন দক্ষিণ পাশের্^ হঠাৎ করে বিশাল আকৃতির একটি কুমির ভেসে বেড়ায়। এ সময় দর্শনার্থীরা ভিডিও করে ফেসবুকে ছাড়লে মুহুর্তেই সেটি ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই কুমিরটিকে দেখতে নদী পাড়ে কৌতুহলী মানুষের ভীড় জমতে শুরু করে।

পাশাপাশি মৎসজীবি এবং নদী পাড়ের মানুষের মধ্যে আতঙ্ক শুরু হয়। তবে এখনো প্রর্যন্তু হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোন তথ্য পাওয়া যায়নি। তবে জন সচেতনতা বাড়াতে মহম্মদপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুইদিন ব্যাপি মাইকিং করা হয়েছে।
মধুমতী নদীর মৎসজীবি নিত্ত মাঝি বলেন, ২৫ বছরের বেশী সময় ধরে এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করছি তবে কোনদিন কুমিরের দেখা মেলেনি। এবার নীজ চোখে এতবড় কুমির দেখে ভয় পেয়েছি।
নদী পাড়ের বাসিন্দা মোকলেস হোসেন বলেন, আমি নদীতে তখন গোসল করছিলাম, হঠাৎ কুমির কুমির চিৎকার শুনে তাড়াতাড়ি পাড়ে উঠে গিয়েছিলাম। আমি তখন কুমিরটি তেখতে না পেলেও পরে ভিডিও তে দেখেছি।
প্রতক্ষদর্শী স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে কুমিরটি আকৃতি ছিল বিশাল বড়। প্রাপ্ত বয়স্ক এই কুমিরটি লম্বায় অন্তত ১৫ ফুট এবং যথেষ্ঠ স্বাস্থ্যবান হবে।
মফজেল নামের এক স্থানীয় নদী পাড়ের বাসিন্দা বলেন, এই নদীতে কুমির দেখার অনেক গল্প শুনেছি। এবার বাস্তবে দেখলাম।

মধুমতী নদীতে কুমির আতঙ্কের পর থেকে মৎসজীবিরা প্রশাসনের মাইকিংয়ের গুরুত্ব দিয়ে অনেকটা সচেতনতার সাথে মাছ ধরছেন বলে সমকাল প্রতিবেদক কে জানিয়েছেন। এবং নদী পাড়ের মানুষের মধ্যে গোসল করাসহ নিত্য প্রয়োজনীয় কাজে নদীর ব্যবহার অনেকাংশে হ্রাস পেয়েছে বলে খবর পাওয়া গেছে।

উপরজলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার বলেন, মধুমতী নদী কুমির ভেসে বেড়ানোর বিষয়টি জানতে পেরেছি এবং ভিডিও দেখে জনসচেতনার লক্ষে দুইদিন ব্যাপি মাইকিং করিয়েছি। এবং সোমবার বিকেলে আমি সেতু সংলগ্ন নদীপাড় পরিদর্শন করে মৎসজীবি এবং স্থানীয়দের সাথে কথা বলেছি।

আর/ এন

বাংলাদেশ সময়: ২৩:২০:১৭   ২২৬ বার পঠিত  | ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ