ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূল হোতা গ্রেফতার

ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূল হোতা গ্রেফতার


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট ২০২৫


ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতির মূল হোতা গ্রেফতার

পটুয়াখালী: শহরে আলোচিত ডাচ-বাংলা ব্যাংকের বুথ ডাকাতি ও চুরির মূল হোতা মোহাম্মদ জাহিদকে( ২৬) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী সদর থানায় এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মাদ শাকুর।

এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী সদর থানায় অফিসার্স ইনচার্জ মো. ইমতিয়াজ আহাম্মেদ। এর আগে, গতকাল (১৯ আগস্ট) বিকেলে মৌকরণ বাজার এলাকা থেকে বুথ ডাকাতি ও চুরির মূল হোতা মোহাম্মদ জাহিদকে আটক করা হযেছে।
বাউফল সার্কেলের এএসপি আরিফ মুহাম্মাদ শাকুর জানান,  বিকেলে আমরা সদর উপজেলার মৌকরন বাজার থেকে জাহিদকে গ্রেপ্তার করি। তার বাড়ি নওমালা বাউফল, পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের বালিকা সড়ক বিদ্যালয়ের পুকুর থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করে পুলিশ।
এছাড়া ডাচ-বাংলা ব্যাংকের বুথের সামনে থেকে একটি মনিটর সহ দুইটি মনিটর ও দুইটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার টাকা চুরির কাজে ব্যবহৃত দুইটি সাবল সহ চুরি করার সময তার ব্যবহৃত জামা ও প্যান্ট উদ্ধার করা হয়।
বর্তমানে সে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। পরে তাকে আদালতে প্রেরণ করা হবে। এ বিষয় বেস্ট সিকিউরিটি লজিস্টিক সার্ভিসের ইনচার্য মো: মোয়াজ আহাম্মেদ বাদী হয়ে গত ১৬ই আগস্ট তারিখ পটুয়াখালী সদর থানায় একটি মামলা দায়ের করা করেন।
উল্লেখ্য, গত শনিবার (১৬ আগস্ট) রাতে শহরের সদর রোডে একটি মোবাইলের দোকান, ডাচ-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক বুথ এবং একটি চশমার দোকানে ডাকাতি ও চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৭:২০   ১৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ